লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়াল নিরাপত্তা পরিষদ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আনুষ্ঠানিকভাবে বৃদ্ধি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে হুথিদের সম্পদ জব্দ রাখা এবং তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

যুক্তরাজ্যের উত্থাপিত এই প্রস্তাবের মাধ্যমে ইয়েমেনে হুথিদের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং সৌদি আরবে সীমান্ত অতিক্রম করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে, ইয়েমেনে সব ধরনের শত্রুতা অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

এই বিষয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ বলেন, হুথিদের ‘বেপরোয়া হামলা’ মোকাবিলায় নিরাপত্তা পরিষদের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। তিনি আরও উল্লেখ করেন, ইয়েমেন, সৌদি আরব এবং বৃহত্তর অঞ্চলে হুথিদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ যে প্রতিশ্রুতিবদ্ধ, এই সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ।

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর কথা ভাবছে হোয়াইট হাউস

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়াল নিরাপত্তা পরিষদ

প্রকাশিত হয়েছে: ০৬:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬