লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অযত্ন ও জনবল সংকটে জরাজীর্ণ রাজবাড়ীর মীর মশাররফ স্মৃতিকেন্দ্র

কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে গড়ে তোলা হয়েছিল একটি স্মৃতিকেন্দ্র। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত জনবল ও তদারকির অভাবে গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি এখন চরম জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। ভবনের দেয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়া, আসবাবপত্র নষ্ট হওয়া এবং সংগ্রহশালায় পর্যাপ্ত স্মৃতিচিহ্ন না থাকায় সাহিত্যপ্রেমীদের অন্যতম এই আকর্ষণীয় স্থানটি দিন দিন তার গুরুত্ব হারাচ্ছে।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কথাসাহিত্যিক ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। কুষ্টিয়ায় পড়াশোনা শুরু হলেও পরবর্তীতে পদমদী গ্রামের বিদ্যালয়েও পাঠগ্রহণ করেন তিনি। কর্মজীবনের বড় একটি অংশ তিনি ফরিদপুরের নবাব এস্টেটে অতিবাহিত করেন। এছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করলে শেষ ইচ্ছা অনুসারে পদমদী গ্রামেই স্ত্রী বিবি কুলসুমের পাশে তাঁকে সমাহিত করা হয়।

একসময় উপযুক্ত তদারকির অভাবে মীর মশাররফ হোসেনের কবরটি প্রায় বিলুপ্ত হতে বসেছিল। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের ‘কথামালা’ নামক ম্যাগাজিন অনুষ্ঠানে কবি আবদুল হাই শিকদারের একটি প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে। এর পর বাংলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে ১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই স্মৃতিকেন্দ্র। কেন্দ্রটিতে রয়েছে আধুনিক সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দাপ্তরিক কক্ষ, গ্রন্থাগার, অতিথিকক্ষ, ডাইনিং, রান্নাঘর ও প্রসাধন কক্ষ।

সম্প্রতি সরেজমিনে স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে; বারান্দায় বসে দর্শনার্থীর অপেক্ষা করছেন দুজন কর্মচারী। ভবনের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, দেয়ালের রং উঠে গেছে এবং মূল প্রবেশদ্বারের দুপাশের আলো বা লাইটগুলোও উধাও হয়ে গেছে। মাঠের বসার বেঞ্চগুলো ভেঙে অকেজো হয়ে পড়েছে এবং চারপাশে ময়লা-আবর্জনা জমে রয়েছে। যদিও গ্রন্থাগারের তাকগুলোতে মীর মশাররফ হোসেনের লেখা কয়েকশ বই এখনও পাঠকদের অপেক্ষায় সাজানো রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এবং রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। ফলে সাধারণ ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন ভেতরে ঢোকার সুযোগ পান না। পাশাপাশি এখানে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

স্মৃতিকেন্দ্র দেখতে আসা কুষ্টিয়ার বাসিন্দা মাসুদ পারভেজ আক্ষেপ প্রকাশ করে বলেন, সাহিত্য চর্চা বা কিছুটা সময় কাটানোর মতো উপযোগী পরিবেশ এখানে নেই। লোকবল ও আধুনিক অবকাঠামোর ঘাটতির পাশাপাশি সংগ্রহশালাও প্রায় খালি। এছাড়া ইন্টারনেট ও বিশুদ্ধ পানির সংকটও দর্শনার্থীদের ভোগান্তিতে ফেলছে। নরসিংদী থেকে আসা আরেক দর্শনার্থী সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠার পর থেকেই এখানে জনবলের সংকট রয়েছে। সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও স্মারক থাকার কথা থাকলেও বাস্তবে তেমন কিছুই নেই। এছাড়া স্মৃতিকেন্দ্রকে ঘিরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার আলোচনা থাকলেও তার কোনো বাস্তব অগ্রগতি দেখা যায় না; প্রতি বছর কেবল আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেই দায়িত্ব শেষ করা হয়।

অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক এই ঘাটতির বিষয়ে স্মৃতিকেন্দ্রের সভাপতি কবি সালাম তাসির জানান, স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমি পরিচালনা করে। রাজবাড়ী জেলা প্রশাসন এটির উন্নয়নে কাজ করতে আগ্রহী হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে কাঙ্ক্ষিত ও সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্মৃতিকেন্দ্রটি থেকে সাহিত্য ও সংস্কৃতির প্রসার ঘটাতে বাংলা একাডেমিকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তিনি ইতিমধ্যেই বালিয়াকান্দির স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং সেখানে জরুরি কিছু সংস্কার ও উন্নয়নকাজ করা প্রয়োজন বলে মনে করেন। স্মৃতিকেন্দ্র পরিচালনার মূল দায়িত্বে বাংলা একাডেমি থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জনবল সংকট দূর করা, নষ্ট বেঞ্চ মেরামত, ভবনের দেয়াল রং করা ও ইন্টারনেট সংযোগ দেওয়ার বিষয়ে বাংলা একাডেমির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলা একাডেমির উপপরিচালক ডা. রেজাউর রহমান জানান, আগামী ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে বিশেষ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলা একাডেমির আয়োজনে সেমিনারের পাশাপাশি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ এবং এক দিনের ‘মিরমেলা’ আয়োজন করা হবে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল উৎসব কেন্দ্রিক আয়োজন নয়, দ্রুত সময়ে সংস্কারকাজ সম্পন্ন করা, পর্যাপ্ত জনবল নিয়োগ ও আধুনিক সংগ্রহশালা গড়ে তুলে স্মৃতিকেন্দ্রটির অতীত গৌরব ফিরিয়ে আনা জরুরি।

জনপ্রিয় সংবাদ

অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ, রমজানের আগেই শেষ করার লক্ষ্য

অযত্ন ও জনবল সংকটে জরাজীর্ণ রাজবাড়ীর মীর মশাররফ স্মৃতিকেন্দ্র

প্রকাশিত হয়েছে: ০৬:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬