লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৯ আগস্ট) এক বার্তায় সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। পরবর্তীতে জুন মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পর্যটন শিল্প: বিশ্ববাজারে সম্ভাবনা ও উত্তরণের রূপরেখা

জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬