লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় গরু চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক ওরফে বিসারু (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদুর প্রধানপাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উৎকুড়া লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে গরু চুরির চেষ্টা করেন নাজমুল হক ও তাঁর এক সহযোগী। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা নাজমুল হককে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও তাঁর সহযোগী ১ জন পালিয়ে যান।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নাজমুল চুরির উদ্দেশ্যে সেখানে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে। এ সময় তিনি তাঁর সহযোগীর নাম আশরাফ বলে জানান। পরে তাঁর কাছ থেকে সিঁদ কাটার বিভিন্ন সরঞ্জাম ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বোদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার তদন্ত কর্মকর্তা মো. রেজওয়ানুল হক জানান, রাতে চুরির সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার পাওয়া যায়। পরে গণপিটুনির ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বোদায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬