লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতের হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।

প্রেস উইং আরও জানায়, বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনার বিষয়েও পুনরায় আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের যুদ্ধকবলিত জনজীবন: বিবিসির অনুসন্ধানে উঠে এল এক ভিন্ন চিত্র

শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬