লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন।

শুনানি পেছানোর জন্য আদালতে আবেদন করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। আবেদনে উল্লেখ করা হয়, সন্তানের জন্মদিন এবং টিকা দেওয়ার পর অসুস্থতার কারণে পরীমনি সোমবার আদালতে সশরীরে উপস্থিত হতে পারেননি। আদালত তার সময় আবেদনের বিষয়টি আমলে নিয়ে শুনানির পরবর্তী দিন ২৯ সেপ্টেম্বর ধার্য করেন।

২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের দাবি করে র‌্যাব। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এক মাস কারাভোগের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। এর আগে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেছিলেন। অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করলে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে মামলাটির পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে ব্যবহার করা যাবে ব্যাংকের কার্ড

মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: ১২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬