লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, কোটি টাকার ক্ষতির দাবি মালিকের

সোমবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর নদী বন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। নারায়ণগঞ্জ থেকে ৪৪০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুর আসার পথে বড় স্টেশন মোলহেডসংলগ্ন তিন নদীর মোহনায় বাঘরা বাজার ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ট্রলারটির মালিক হানিফ বেপারি জানান, দুপুরের দিকে নদী বন্দরে প্রবেশের সময় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই ডুবে যায়। মালিকের দাবি, ট্রলার ও সিমেন্টসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটি তার একমাত্র সম্বল ছিল বলেও তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা স্থানীয় নৌযানের মাঝিরা দ্রুত এগিয়ে এসে ট্রলারে থাকা সুকানি আইয়ুব আলীসহ চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন এই ঘটনায় ট্রলার মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতির কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানিয়েছেন, ট্রলারে থাকা চারজনকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডসংলগ্ন তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, কোটি টাকার ক্ষতির দাবি মালিকের

প্রকাশিত হয়েছে: ০২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬