লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ গ্রুপ ও জাপানি উইক করপোরেশনের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’

জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন (উইক) এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। ‘গ্রামীণ-উইক’ নামের এই যৌথ উদ্যোগটি বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, অর্থনৈতিক সেবা এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করবে। টোকিওতে আয়োজিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এই ফোরামের আয়োজন করে, যেখানে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা প্রদান করেছে।

২০২৬ সালের জুনে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এই উদ্যোগের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি যুক্ত হয়েছেন। বর্তমানে পর্ষদ গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগটি স্থানীয় কার্যক্রম এবং পূর্ণাঙ্গ সেবা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। ২০২৭ সালের মধ্যে এর ব্যবসায়িক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘গ্রামীণ-উইক’ একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি করপোরেট বিজ্ঞাপন কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে যুক্ত করার পরিকল্পনা করেছে। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবা খাতে সরকারি সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমিন

গ্রামীণ গ্রুপ ও জাপানি উইক করপোরেশনের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’

প্রকাশিত হয়েছে: ০৫:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬