লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতাসহ দুজন নিহত

পাবনা জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাটের নিজ কার্যালয়ে অবস্থানকালে তাঁদের ওপর এই হামলা চালানো হয়।

নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) এবং তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রিপন হোসেন (৩৫)। আবদুস সালাম জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার হিসেবেও নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্পপাড়া হাটে অবস্থিত নিজ কার্যালয়ে আবদুস সালাম ও তাঁর ভাতিজা রিপন বসে ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার জানান, আবদুস সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তোলা নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা খুঁজে বের করতে এবং বিষয়টি তদন্ত করতে পুলিশের একাধিক দল ইতিমধ্যেই মাঠে নেমেছে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় গাঁ/জা ও ই/য়া/বা/ সহ আটক ১

পাবনার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতাসহ দুজন নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬