লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পৌনে দুই লাখ ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। একই সময়ে আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধাও বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধকেও ভিসা বাতিলের কারণ হিসেবে চিহ্নিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হচ্ছে, যার মাধ্যমে ভিসাধারীরা শর্ত মেনে চলছেন কিনা এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছেন কিনা তা নিশ্চিত করা হচ্ছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন ঠেকাতে বড় ধরনের অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের অনেকের কাছেই বৈধ ভিসা ছিল। এই বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আরেকটি দিক সামনে নিয়ে এলো। এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যে তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে, যা তখন রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে আগুন

যুক্তরাষ্ট্রে পৌনে দুই লাখ ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

প্রকাশিত হয়েছে: ০১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬