লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করনের অভিযোগে জামায়াতের স্বারকলিপি

মোঃ মামুনুর রশীদ :  প্রতিনিধি মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা।

বুধবার ১২ আগস্ট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম-এর স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এ সময় উপজেলা জামায়াতের আমীর ও পৌর মেয়র প্রার্থী ডাঃ মোঃ রবিউল ইসলাম-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর
মোঃ আহসানুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান এবং পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদ, আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনার অভিযোগ উঠেছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া নিয়োগ প্রক্রিয়া তদন্ত, অভিযোগের সুষ্ঠু যাচাই এবং নিরপেক্ষ কমিটির মাধ্যমে পুনর্বিবেচনারও আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

স্পেনের তোলেদোয় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

গাংনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করনের অভিযোগে জামায়াতের স্বারকলিপি

প্রকাশিত হয়েছে: ০৫:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬