লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে নাবালিকা অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কালাম গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে অভিযান চালিয়ে বুধবার (১২ আগস্ট) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালাম ওই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই কালাম পলাতক জীবনযাপন করছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুশংকর পালের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। পরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এসআই দীপক, এসআই রাজু কুমার বর্মন, এএসআই কার্তিক, এএসআই রাইফুল, এএসআই শাহানুর ও এএসআই সাঈদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি যৌথ দল পাঠানপাড়ায় অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, আবু কালাম নিজেকে অবিবাহিত দাবি করে সামিয়া নামের এক কিশোরীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর ২০২৪ সালের ২৪ মে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী ওই নাবালিকাকে অপহরণ করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার ২৯ মে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২২৬) করে। পরবর্তীতে ২ জুন পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধার করে।

মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক গন্তব্য করার উদ্যোগ সরকারের

তাহিরপুরে নাবালিকা অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কালাম গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬