লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ৪ লাখ ৬২ হাজার ছিল ইনস্টাগ্রামের এবং বাকি ২ লাখ ৯৪ হাজার অ্যাকাউন্ট ছিল ফেসবুকের। মূলত অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। বিশ্বজুড়ে এ ধরনের আইন এটাই প্রথম। এই আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয়দের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে 'যুক্তিসংগত পদক্ষেপ' গ্রহণ করতে হয়। সেই নিয়ম মেনেই মেটা বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার এই পদক্ষেপ নিল।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নতুন মহাসচিব পদে আলোচনায় চার শীর্ষ নেতার নাম

অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬