লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় শীত ও বন্যায় চরম দুর্ভোগ, ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল

গাজাজুড়ে শীত ও বৃষ্টির কারণে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তীব্র ঠান্ডা, জলমগ্নতা এবং সাম্প্রতিক বন্যায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মাথা গোঁজার শেষ সম্বল তাঁবুগুলো পানিতে ডুবে যাচ্ছে এবং ভেঙে পড়ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো।

একদিকে যখন উপত্যকার ভেতরে আশ্রয়হীন মানুষের হাহাকার বাড়ছে, অন্যদিকে গাজার বাইরে বিভিন্ন গুদামে জমা হয়ে আছে হাজার হাজার তাঁবু, কম্বল, শীতের পোশাক ও আশ্রয় পুনর্নির্মাণের উপকরণ। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষের ছাড়পত্র না মেলায় এসব জরুরি সহায়তাসামগ্রী গাজায় প্রবেশ করানো সম্ভব হচ্ছে না।

মানবাধিকার ও ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন, শীত মৌসুমের এই ভয়াবহ মানবিক সংকট কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের অনিবার্য ফল নয়। মূলত গাজায় ত্রাণ প্রবেশের ওপর ইসরাইলের একের পর এক বিধিনিষেধ পরিস্থিতিকে এতটা শোচনীয় করে তুলেছে। তাদের মতে, ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির এক ধরনের কৌশল হিসেবেই এসব জরুরি সহায়তা আটকে রাখা হচ্ছে।

ফিলিস্তিনভিত্তিক স্বেচ্ছাসেবী সহায়তা সংগঠন ‘সামির প্রজেক্ট’-এর প্রকাশিত একটি ভিডিওতে এক শিশু হারানোর হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে। শিশুটির দাদি জানান, তাকে তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচাতে এবং উষ্ণ রাখতে পরিবারের সদস্যরা কম্বল দিয়ে মুড়িয়ে সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই কাজে আসেনি। সংস্থাটির পক্ষ থেকে ওই পরিবারকে একটি গম্বুজ আকৃতির তাঁবু সরবরাহ করা হয়েছিল। তবে সংস্থাটির কর্মী হালা সাব্বাহ ক্ষোভ প্রকাশ করে জানান, শীতে শিশুটির মৃত্যুর এই করুণ ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পরিসরে তেমন কোনো আলোচনা না হওয়া অত্যন্ত হতাশাজনক।

জনপ্রিয় সংবাদ

পালক সন্তানের বংশপরিচয়, পর্দা ও সম্পদের শরয়ি বিধান

গাজায় শীত ও বন্যায় চরম দুর্ভোগ, ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল

প্রকাশিত হয়েছে: ০৯:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬