লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে মা’দক মামলার রায়ে ১ ব্যক্তির ১০ বছরের কা’রাদণ্ড

মোঃ মামুনুর রশীদ :মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মোনতাজ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোনতাজ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গাংনী উপজেলার সহড়াতলা বিওপি’র সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল সীমান্তের ১৪৫/৩ এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মোনতাজ আলীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ৭৩ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলার নং-১ । জি আর কেস নং-১/২৪। সেশন কেস নং- ২৮৫/২৪। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষে আসামী মোনতাজ দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় । অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে

মেহেরপুরে মা’দক মামলার রায়ে ১ ব্যক্তির ১০ বছরের কা’রাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬