লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ্যবইয়ে এখনো রয়ে গেছে বিতর্কিত লেখকদের গদ্য ও কবিতা

চব্বিশের জুলাই বিপ্লবের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনলেও এখনো সব শ্রেণির বাংলা বইয়ে বিতর্কিত লেখকদের বহু গদ্য ও কবিতা রয়ে গেছে। চলতি শিক্ষাবর্ষের বাংলা বই পর্যালোচনায় দেখা গেছে, সমালোচনার মুখে থাকা কয়েকজন লেখকের একাধিক রচনা এখনো পাঠ্যবইয়ে বহাল রয়েছে। সেই সাথে অনেক অপরিচিত লেখকের লেখাও রয়ে গেছে।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতে, জাতীয় পাঠ্যবই কেবল সাহিত্য শেখানোর মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের ভাষাবোধ, ইতিহাসচেতনা, সংস্কৃতি ও মূল্যবোধ গঠনের অন্যতম উপকরণ। তাই পাঠ্যসূচি প্রণয়নের সময় এক বা দুজন লেখকের একাধিক রচনা অন্তর্ভুক্ত করার পরিবর্তে বিভিন্ন সময় ও ধারার লেখকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে পাঠ্যবই পুনর্মূল্যায়নের সময় সাহিত্যমান, ভাষাগত উৎকর্ষ, শিক্ষার্থীদের বয়সোপযোগিতা এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নতুন করে রচনা নির্বাচন করলে পাঠ্যবই আরো সমৃদ্ধ হবে বলে তারা মনে করেন।

চলতি বছরের বাংলা পাঠ্যবই পর্যালোচনায় দেখা যায়, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত হুমায়ুন আজাদের চারটি গদ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণিতে কবি শামসুর রাহমানের কবিতা এবং মোট সাতটি শ্রেণিতে সুফিয়া কামালের কবিতা ও ছড়া রয়েছে। সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে মহাদেব সাহার ‘এই অক্ষরে’, জাহানারা ইমামের রূপান্তরিত ‘কিং লিয়ার’ ও ‘একাত্তরের দিনগুলি’ এবং অষ্টম শ্রেণিতে আব্দুল গাফফার চৌধুরীর লেখা অন্তর্ভুক্ত রয়েছে। তবে কবি হেলাল হাফিজের কোনো কবিতা নবম-দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে স্থান পায়নি।

২০২৫ শিক্ষাবর্ষে রোকনুজ্জামান খান, সুনির্মল বসু, গৌরীপ্রসন্ন মজুমদার, ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরীর কিছু লেখা বাদ দেওয়া হয়েছিল। এরপর বড় ধরনের পরিবর্তনের আশা করা হলেও ২০২৬ সালের বই পর্যালোচনায় দেখা গেছে, বিতর্কিত লেখকদের বহু রচনা এখনো অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর বলেন, লেখক নির্বাচনের ক্ষেত্রে সুনির্ধারিত তালিকা বা ছক থাকা দরকার। তিনি মনে করেন, শুরুতেই কোন শ্রেণিতে কোন লেখককে রাখা হবে তার তালিকা করে নিলে বিতর্ক কমে যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, বর্তমান পাঠ্যক্রম সংশোধনের কাজ চলছে এবং ২০২৮ সালের পাঠ্যবইয়ে বিতর্কিত লেখকদের লেখা বাদ দিয়ে পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

‘ব্যাচেলর পয়েন্ট’ এর ৯ বছরের যাত্রা শেষ, আবেগঘন পোস্ট পলাশের

পাঠ্যবইয়ে এখনো রয়ে গেছে বিতর্কিত লেখকদের গদ্য ও কবিতা

প্রকাশিত হয়েছে: ০২:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬