লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। জাতীয় ছাত্রশক্তি হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশা থামার পর ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবের দিকে এগিয়ে এসে অশালীন গালিগালাজ করেন এবং হাত মেলান। এরপর ওই ব্যক্তি আবার আপত্তিকর মন্তব্য করে হঠাৎ হাসিবের ওপর ঝাঁপিয়ে পড়েন। আত্মরক্ষার্থে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওতে হামলাকারীর হাতের ছায়া দেখে তাঁর কাছে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে হামলাকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসিব তিন দিন আগে ওই রিসোর্টে উঠেছিলেন। ঘটনার দিন সকালে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি ও সঙ্গে থাকা তরুণী রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পরই এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। প্রাণ বাঁচাতে হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। তাঁর হাতে আঘাত লেগে রক্তপাত হতে দেখে রিসোর্ট কর্তৃপক্ষ প্রাথমিক ব্যান্ডেজ করে তা বন্ধের চেষ্টা করে। ঘটনার কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশা নিয়ে রেলস্টেশনের দিকে রওনা দেন।

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে হাসিব আল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কোনো সাড়াশব্দ দেননি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস বিকেলে জানান, শ্রীমঙ্গলে তাঁর নিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। হামলার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখান থেকে তাঁর আবার শ্রীমঙ্গলে ফিরে আসার কথা রয়েছে। শ্রীমঙ্গলে পৌঁছালে থানায় মামলা দায়েরসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানান এনসিপি নেতা।

এদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানিয়েছেন, তাঁরাও ঘটনাটি শুনেছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পাননি। বিষয়টি তারা নিজেরা খোঁজ নিয়ে পর্যবেক্ষণ করছেন।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসি’র নিজস্ব প্রেস ও ফেসলক প্রযুক্তি

শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা

প্রকাশিত হয়েছে: ১২:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬