লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, যারা জনগণের ওপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তারা কোন যুক্তিতে এনআইডি ও পাসপোর্ট পাওয়ার দাবি করছেন? আইনের শাসন এড়িয়ে কোনো পলাতক অপরাধীর এসব সুবিধা পাওয়ার সুযোগ নেই।

সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের সময় আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ আজ শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন। তিনি এ সময় আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তিনি প্রায় পঙ্গুত্বের শিকার হন এবং চিকিৎসার প্রয়োজনেই নিয়ম মেনে বিদেশে যান। অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধীর এনআইডি বা পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন ও সরকারের বৈধতা নিয়ে রিজভী বলেন, দেশের মানুষ আর প্রহসনের নির্বাচন বা মধ্যরাতের ভোটে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসি’র নিজস্ব প্রেস ও ফেসলক প্রযুক্তি

পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬