লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বর্তমানে যে সমস্যা চলছে, তা ছয় মাস কিংবা এক বছরে সমাধান করা সম্ভব নয়। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণেই দেড় থেকে দুই বছর সময় লাগবে, তাই এর আগে সমস্যার পূর্ণ সমাধান আশা করা যাচ্ছে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মন্ত্রী তাদের প্রশ্নের উত্তর দেন।

জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল, যা এখন পুনরায় শুরু করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা ভিত্তিক জ্বালানি নিয়ে কাজ চলছে। কোন ধরনের জ্বালানি কী পরিমাণ প্রয়োজন তা নির্ধারণ করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এতে মানুষ জানতে পারবে কী করতে হবে। তবে আগামী দুই বছর সবাইকে সাবধানতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী জানান, বাস্তবায়ন ও নীতি বিভাগকে আলাদা করা হবে এবং রাজস্বের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে করারোপের লক্ষ্যে একটি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে।

ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই খাতে মারাত্মক মূলধনের ঘাটতি রয়েছে, যা সরকারের পক্ষে এককভাবে পূরণ করা সম্ভব নয়। এছাড়া খেলাপি ঋণের পরিমাণও অনেক বেশি। তাই ব্যাংক খাতে অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

জ্বালানি সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬