লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম পদোন্নতি পেয়ে সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে মহাপরিচালক পদে উন্নীত হলেন।

এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি এবার মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।

একই দিনে দুদকের আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—চলতি দায়িত্বে থাকা দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

জনপ্রিয় সংবাদ

শাহবাগে বিএনপির বিক্ষোভ: নৈরাজ্যকারীদের প্রতিহত করার ঘোষণা রিজভীর

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

প্রকাশিত হয়েছে: ০২:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬