লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন পালন

কথার জাদুকর হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। এই বিশেষ দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সেখানে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং প্রয়াত এই লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। এসব আয়োজনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্যসহ অনেক ভক্ত ও অনুরাগী অংশ নেবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে ভিড় করেন, তাই জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীর প্রবেশদ্বার সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের জন্ম। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। তিনি ছিলেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক, চলচ্চিত্র নির্মাতা ও প্রাবন্ধিক। যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করা হুমায়ূন আহমেদ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে অধ্যাপনা ছেড়ে তিনি পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।

তিন শতাধিক গ্রন্থের রচয়িতা হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’। হিমু, রূপা, মিসির আলী ও শুভ্রর মতো কালজয়ী চরিত্রগুলো তার সৃষ্টি। উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি নাটক নির্মাণেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য নাটকের তালিকায় রয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি নিজের স্বতন্ত্র অবস্থান গড়েছিলেন। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেছেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। পরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে একটি লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার সাহিত্য, নাটক ও চলচ্চিত্র বাঙালি পাঠক-দর্শকের কাছে এখনো সমান জনপ্রিয়।

জনপ্রিয় সংবাদ

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব ও ব্যাকআপ বাড়ানোর সহজ উপায়

গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬