লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে বদলি

স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে একযোগে বদলি করা হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে। একই সঙ্গে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি ও পদায়ন করা হয়।

সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পর্যায়ে ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি করা হয়েছে। এছাড়া উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে পদায়ন করা হয়েছে।

লটারি কার্যক্রম পরিচালনার সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

নাটোরে জার্মান পর্যটকের খোয়া যাওয়া ল্যাপটপ তিন দিন পর উদ্ধার

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে বদলি

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬