লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত 'বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার ঘটানো অপরিহার্য। মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এই টুর্নামেন্টে মোট নয়টি দল অংশ নিচ্ছে এবং উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ মুখোমুখি হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়িতে নারী ফুটবলের বিকাশ ও খেলোয়াড় তৈরির লক্ষ্যে একটি 'নারী ফুটবল একাডেমি' প্রতিষ্ঠার ঘোষণা দেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ওয়াদুদ ভূইয়া

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ওয়াদুদ ভূইয়া

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬