লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মাঠের অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের খেলা একটি জোরালো স্ট্রেট ড্রাইভ সরাসরি তার গালে আঘাত করার পর তিনি মাঠে লুটিয়ে পড়েন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রতিপক্ষের রান তাড়া করার সময় ইনিংসের ১৮তম ওভারে বল করছিলেন আশিস মিনা। তার করা একটি ডেলিভারিতে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে একটি অত্যন্ত জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। বলটি মাটিতে ড্রপ খাওয়ার কোনো সুযোগ না পেয়ে সরাসরি অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান কানের ঠিক নিচে, গালের পাশে সজোরে আঘাত হানে।

বলের প্রচণ্ড আঘাতে মুহূর্তের মধ্যেই গালে হাত দিয়ে পিচে বসে পড়েন আম্পায়ার ধর্মেশ। নিজের খেলা শটে আম্পায়ারকে এভাবে আহত হতে দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যাটার লক্ষ্য থারেজাও। তিনি মাথায় হাত দিয়ে উইকেটের ওপর বসে পড়েন। এ সময় নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার এবং ফিল্ডাররা দ্রুত আম্পায়ারের দিকে ছুটে যান। মাঠের খেলার আমেজ মুহূর্তেই চরম উৎকণ্ঠায় রূপ নেয়।

প্রাথমিকভাবে আঘাতের গভীরতা পুরোপুরি বোঝা না গেলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভরদ্বাজের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে তাকে তৎক্ষণাৎ দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

ক্রিকেট বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬