লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের ফুটবল কোচ হোসাম হাসান

মিশর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানের দুই স্ত্রীর মধ্যে ক্যাফেতে হাতাহাতির ঘটনা ঘটেছে। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থামাতে গিয়ে একপর্যায়ে নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন এই ফুটবল কোচ। এই ঘটনার জেরে তিনি তার প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন। হোসাম হাসানের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদার সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসান ঘটলো। এই সংসারে তাদের আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে।

সম্প্রতি উত্তর উপকূলের একটি বড় হোটেলের ভেতরের ক্যাফেতে মুখোমুখি হন হোসাম হাসানের দুই স্ত্রী। গত শুক্রবার সন্ধ্যার দিকে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্যাফেতে থাকা অন্যান্য অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশকে খবর দেন। এই সংঘর্ষে দুই পক্ষই আহত হন এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত ও কালশিটে দাগ পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সামাল দিতে পারেননি কোচ হোসাম হাসান। তীব্র উত্তেজনার মুখে তিনি একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মিশরের ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে এখন নানান আলোচনা চলছে। দুই পক্ষের বিরোধ চরম পর্যায়ে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক করার অংশ হিসেবেই হোসাম হাসান শেষ পর্যন্ত ডিভোর্সের আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের সম্পর্কের ইতিহাস রয়েছে। এর আগে ২০২২ সালেও তাদের দাম্পত্য জীবনে একবার ফাটল ধরেছিল এবং তারা প্রায় ১০ দিনের জন্য আলাদা হয়ে গিয়েছিলেন। যদিও পরে তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন, তবে সাম্প্রতিক এই অপ্রীতিকর ঘটনার পর তাদের সম্পর্কটি স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। মিশরের উত্তর উপকূলের মারিনায় তাদের প্রথম পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটেছিল, যা পরবর্তীতে বিবাহবন্ধনে রূপ নেয়। তবে দুই স্ত্রীর মধ্যকার এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত বিচ্ছেদের মধ্য দিয়েই শেষ হলো।

জনপ্রিয় সংবাদ

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের ফুটবল কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের ফুটবল কোচ হোসাম হাসান

প্রকাশিত হয়েছে: ০২:১৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬