লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ৩১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় যা ২১.৩ শতাংশ বেশি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও সাত মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭৩ জন

আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬