লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনের পর নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরের সমাধিস্থলে আসেন তারেক রহমান। সেখানে বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। কবর জিয়ারতের আগে কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন। রুমন আরও বলেন, রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৈঠকে প্রতিটি জেলার খোঁজ-খবর নেন তারেক রহমান এবং দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন নির্দেশনা দেন বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬