লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধ্রের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, দেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে ধাবিত হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি এবং বাতাসের কারণে বুধবার থেকেই দেশজুড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তির ১২ নম্বর বুলেটিন অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টার তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, ঝোড়ো এই ব্যবস্থাটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার, মোংলা থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও একই দিকে এগিয়ে গিয়ে বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার রূপে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রস্থলের কাছাকাছি সমুদ্র অতিশয় উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঘূর্ণিঝড়টির গতিপথ ও দেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, অর্ণবের সরাসরি কোনো বড় প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে ইতোমধ্যেই চট্টগ্রামের মিরসরাইসহ উপকূলীয় কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেশি থাকলেও বুধবার থেকে বৃষ্টি ও বাতাসের কারণে তাপমাত্রা কমতে শুরু করবে।

তবে এই বৃষ্টির পরপরই দেশে পুরোদমে শীত শুরু হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন ড. আবুল কালাম মল্লিক। তিনি জানান, নভেম্বরের শেষের দিকেই কেবল শীতের অনুভূতি বাড়তে পারে। বর্তমানে কার্তিক মাস চলায় ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা শীত অনুভব হওয়া এবং কুয়াশার মতো পরিবেশ তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

অন্ধ্রের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, দেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬