লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

শপথ গ্রহণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ পড়ে তিনি যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

সমাধি কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ১১:৩২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬