লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার এক অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুল সফলভাবে তাঁর মেয়াদ পূর্ণ করবেন বলে আস্থা প্রকাশ করেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নেতৃত্বে এবং মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে।

দুই দেশের সম্পর্কের বিষয়ে দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি হলো অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্ব। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের রাষ্ট্রপতি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনন্দনবার্তায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

জনপ্রিয় সংবাদ

তিন সচিব পদে রদবদল আনল জনপ্রশাসন মন্ত্রণালয়

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬