লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে বিএনপির বিক্ষোভ: নৈরাজ্যকারীদের প্রতিহত করার ঘোষণা রিজভীর

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে দেশজুড়ে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারাদেশের গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ।

রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে গাড়িতে ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দিবাস্বপ্ন দেখছে পতিতরা, কিন্তু এ দেশের মানুষ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দমানো যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা সরকার শিশু, স্কুলের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকদের হত্যার যে দায় বহন করছে, সেই হত্যাকারীকে ফিরিয়ে আনার জন্য এই অগ্নি সন্ত্রাস চালানো হচ্ছে। এর প্রতিবাদে বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো সদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং বিরোধী দলের নেতাও তার এই অঙ্গীকারের প্রতি সমর্থন জানিয়েছেন। যারা পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

মোকলেছুর গুম মামলায় তৎকালীন ৩ পুলিশ কর্মকর্তার বিচারে বাধা নেই

শাহবাগে বিএনপির বিক্ষোভ: নৈরাজ্যকারীদের প্রতিহত করার ঘোষণা রিজভীর

প্রকাশিত হয়েছে: ০৩:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬