লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির প্রস্তাব

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেনটেইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দাখিল করেছে জাপানি কোম্পানি সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে এই প্রস্তাব জমা দেন। বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেবিচক জানিয়েছে, জাপানি কোম্পানিটি তাদের কারিগরি ও আর্থিক প্রস্তাব সংবলিত আলাদা নথিপত্র জমা দিয়েছে। এই প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফভি ইভ্যালুয়েশন কমিটির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এই কমিটিতে বেবিচক ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার বিষয়গুলো সম্পন্ন হলে বিষয়টি চুক্তির পর্যায়ে যাবে। বেবিচকের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই কারিগরি মূল্যায়ন শুরু হয়েছে এবং বৃহস্পতিবার আর্থিক প্রস্তাবের মূল্যায়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। জাপানি প্রতিষ্ঠানগুলোর পূর্বের প্রস্তাবের ধারায় কোনো ব্যত্যয় না ঘটলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই টার্মিনালটি চালুর ঘোষণা দিয়েছে। অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য একাধিক দেশের প্রতিষ্ঠানের আগ্রহের মধ্যেই জাপানি এই কোম্পানিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ান ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কূটনৈতিক বিতর্ক

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির প্রস্তাব

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬