লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ বিমানমন্ত্রীর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব অংশীজন ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) তৃতীয় টার্মিনালের কার্যক্রম আংশিকভাবে শুরু করা সম্ভব হবে। শুরুর দিকে দুটি আগমন এবং দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির সচলতা পরীক্ষা করা হবে। পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ রূপে চালু করার জন্য অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। টার্মিনাল-৩ নির্দিষ্ট সময়ে চালু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে অনুশাসন রয়েছে, তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন মন্ত্রী।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় টার্মিনাল চালু সংক্রান্ত নানা কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথগুলোতে কার্যক্রম শুরু করা, লাগেজ ব্যবস্থাপনার জন্য ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার বসানো, ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করা। এসব কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করা হয় এবং পদক্ষেপ নির্ধারণ করা হয়।

প্রধান অতিথির ভাষণে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই এই প্রকল্প চালুর পর্যায়ে এসে পৌঁছেছে। সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা সময়মতো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সবার সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কাজের মধ্য দিয়েই ১৬ ডিসেম্বরের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

উক্ত সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব সহ মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

১৬ ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ বিমানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬