লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ব্যঙ্গের অভিযোগে ফরচুন মিজান বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিদ্রূপ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের (আউটার স্টেডিয়াম) সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্টেডিয়াম এলাকায় টাঙানো বিসিবি পরিচালক মিজানের ছবি সংবলিত কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন এবং তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে একদল যুবক আউটার স্টেডিয়ামের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বিসিবি পরিচালক ও বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি মিজানের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন। সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে বিসিবি পরিচালক মিজান অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা অভিযোগ করে বলেন, ফরচুন মিজান ঢাকায় স্টেডিয়ামে বসে ফুটবল নিয়ে কথা বলার ছলে হেসে হেসে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, মিজান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের এই দোসর মিজানকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ যদি এই আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসনের চেষ্টা চালায়, তবে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে বরিশাল ল' কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহ-সাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল এবং সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন এ ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করার দুঃসাহস দেখাতে পারেন না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিসিবি পরিচালক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বরিশালের স্থানীয় কয়েকজন সাংবাদিকের কাছে তিনি দাবি করেন, বরিশাল স্টেডিয়ামে কী ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার মূল অভিযোগটি নিয়ে তিনি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানান, স্টেডিয়াম এলাকায় ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে ঠিক কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তাঁর জানা নেই। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখার জন্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যদিও তিনি এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন বা আপডেট জানাননি। অন্যদিকে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ব্যঙ্গের অভিযোগে ফরচুন মিজান বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত

প্রকাশিত হয়েছে: ১১:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬