লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন অ্যাডভোকেট সোহেল আকন। ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন অ্যাডভোকেট সোহেল আকন।

ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সোহেল আকন ঝালকাঠি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সোহেল আকন দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তার এ নিয়োগে ঝালকাঠির আইনজীবী সমাজের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট সোহেল আকন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট সোহেল আকন তাকে গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করায় আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
তার এ নতুন দায়িত্ব ঝালকাঠির বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর সলিল সমাধি

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন অ্যাডভোকেট সোহেল আকন। ঝালকাঠি জেলা প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ০৮:১৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬