লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলব করল দুদক

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তলবের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে যে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি খতিয়ে দেখার জন্য একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন পরিচালক মো. আবুল হাসনাত এবং সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মোজাম্মেল হোসেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা প্রয়োজন। নির্ধারিত সময়ে হাজির হওয়ার সময় তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। দুদকের নথি অনুযায়ী, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

দুদকের এক কর্মকর্তার ভাষ্যমতে, বিষয়টি বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে কমিশন মামলা দায়েরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অনুসন্ধান নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান থাকাকালীন তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

নেপালে প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে বন্যা থেকে বাঁচল ৯০০ শিক্ষার্থী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলব করল দুদক

প্রকাশিত হয়েছে: ০৪:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬