লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন যে, পলাতক স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে ফেলেছে। তিনি দাবি করেন, এই চক্র বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এবং বর্তমানে তারা সেখানে বিলাসী জীবনযাপন করছে।

মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত মানুষদের সহায়তায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেন তিনি।

মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণআন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন ডা. জাহিদ হোসেন। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী যেন জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬