লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থগিতাদেশ দিয়েছিল, তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

এর আগে ট্রাম্প প্রশাসন গত ২১ আগস্ট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার যে নীতি গ্রহণ করেছিল, তা যুক্তরাষ্ট্রের একটি আদালত বাতিল করে দেয়। ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত এই মামলার রায়ে আদালত জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি গ্রহণের ক্ষেত্রে তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছিলেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর এই স্থগিতাদেশের ঘোষণা দিয়েছিল। তাদের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে এবং তারা স্থানীয়, অঙ্গরাজ্য বা কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর বোঝা হয়ে দাঁড়াতে পারেন।

গত ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশটি আর কার্যকর নেই। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে গ্রিনকার্ড বা ইমিগ্রান্ট ভিসাধারী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন, তা নিশ্চিত করতে পররাষ্ট্র দপ্তর তাদের প্রাথমিক যাচাইকরণ ও পরীক্ষা-নিরীক্ষার নীতিমালা পুনর্মূল্যায়ন করছে।

ভারতের ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায়ও এই ৭৫টি দেশের আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়ার এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও সেই সময়জুড়ে সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছিল। এখন স্থগিতাদেশ পুরোপুরি উঠে যাওয়ায় আবেদনকারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুললো যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬