লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। এই নির্দেশাবলী ২৩ অক্টোবর ২০২৬ তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সৌদি আরবের কোনো বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকে দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।

একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাস সতর্ক করেছে যে, দেশটিতে সম্ভাব্য বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণের ক্ষেত্রে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। যারা এই পরিস্থিতিতেও সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ১০আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ২৯

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর পরিকল্পনা নস্যাতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬