লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল যাচাইয়ে সোনাহাট স্থলবন্দরে ভুটানের প্রতিনিধি দল

কুড়িগ্রামে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর পণ্য পরিবহন ও যোগাযোগব্যবস্থার সম্ভাব্যতা যাচাই করতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছে ভুটানের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল। বুধবার বিকেলে প্রতিনিধি দলটি এই বন্দর পরিদর্শনে আসে।

সড়ক ও নৌপথে পণ্য আনা-নেওয়ার সুযোগ খতিয়ে দেখতে একই দিন সকালে প্রতিনিধি দলটি চিলমারী নৌবন্দরও পরিদর্শন করে। মূলত প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের দূরত্ব, যোগাযোগ অবকাঠামো এবং পণ্য পরিবহনের সার্বিক সম্ভাবনা সরেজমিনে যাচাই করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

ভুটানের এই প্রতিনিধি দলে ছিলেন দেশটির জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিং ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি ছাড়াও স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

জনপ্রিয় সংবাদ

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল যাচাইয়ে সোনাহাট স্থলবন্দরে ভুটানের প্রতিনিধি দল

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬