লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব অনুমোদন

দেশের বাজারে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণ করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্ব এর পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করা হচ্ছে। এই মূল্য পরিবর্তনের পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করে। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের এই সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাব আনা হয়। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের কথা বলা হয়েছে এই প্রস্তাবে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সিদ্ধান্তের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য বন্ধ হবে এবং সরকারের রাজস্ব ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার

দেশে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব অনুমোদন

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬