লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি

নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ এবং পরিবহনের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, মানি চেঞ্জাররা এসব হিসাব শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা এবং উত্তোলনের কাজে ব্যবহার করতে পারবেন। তবে এই হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করা হবে না। ব্যবসায়িক লেনদেনের ধরন এবং পরিমাণ যথাযথভাবে নথিভুক্ত করার শর্তে নির্ধারিত সীমা নির্বিশেষে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের অবশ্যই নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। এছাড়া অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। দিনের শেষে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপ ব্যবহার করে এসব হিসাব থেকে অর্থ তোলা যাবে। তবে উত্তোলনের পরিমাণ অবশ্যই সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং কোনো ধরনের ওভারড্রাফট বা ঋণসুবিধা পাওয়া যাবে না। এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের লেনদেন শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে পৌনে ৪ কোটি টাকার স্কুল ভবনে অনিয়মের অভিযোগ

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি

প্রকাশিত হয়েছে: ১১:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬