লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ পেল জয়া বর্মণ ও সমরজিতের দ্বৈত গান ‘মনঘুড়ি’

ফ্রান্স প্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণের প্রথম মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এই আধুনিক গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দেশের সুপরিচিত সংগীতশিল্পী সমরজিৎ রায়। গত ৫ সেপ্টেম্বর গানটি আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। ইতিমধ্যে গানটির একটি আকর্ষণীয় মিউজিক ভিডিও নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। শ্রোতারা গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পোটিফাই ও অ্যাপেল মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পারছেন।

নিজের প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া বর্মণ। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয়দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

গানটি নিয়ে সমানভাবে আশাবাদী সমরজিৎ রায়ও। তার ভাষায়, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’

বাংলা লোকসংগীতের প্রতি বিশেষ আগ্রহ এবং এতে অবদান রাখার কারণে জয়া বর্মণ সম্প্রতি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। সম্প্রতি বাংলাদেশ সফরকালে তিনি নতুন গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিং সম্পন্ন করার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছেন। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’ অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

জনপ্রিয় সংবাদ

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে ৭ দফা নির্দেশনা

প্রকাশ পেল জয়া বর্মণ ও সমরজিতের দ্বৈত গান ‘মনঘুড়ি’

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬