লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে মোট ১০ হাজার দক্ষ জনবল নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ বিষয়টি চূড়ান্ত করা হবে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ওমানের ভিসা পুনরায় চালু করার জন্য বর্তমান সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি নাগরিকদের ভিসা অটো-ক্যান্সেলেশন বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার সমস্যা সমাধানেও কাজ চলছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া ইতালিতে বাংলাদেশি শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান শামা ওবায়েদ। তিনি জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইতিমধ্যেই ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন। ইতালিতে অবস্থানকালীন সময়ে মামলা দায়েরসহ তাকে সব ধরনের প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট।

এদিকে আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬