লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছরের ওয়ারেন্টিতে দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের জনপ্রিয় রেডমি নোট সিরিজের নতুন সংস্করণ 'রেডমি নোট ১৭' উন্মোচন করেছে। নতুন এই সিরিজে তিনটি আকর্ষণীয় মডেল নিয়ে আসা হয়েছে—রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ ৪জি। ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে এই ফোনগুলোর সাথে থাকছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা।

সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ও শক্তিশালী মডেল হলো রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বিশাল ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১০০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি, পাশাপাশি এতে ২৭ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও মিলবে। দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ফোনটিতে রয়েছে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর। সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহারের পাশাপাশি আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং নিশ্চিত করা হয়েছে।

সিরিজের অন্য দুটি মডেলও দারুণ সব ফিচার সমৃদ্ধ। এর মধ্যে রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে দেওয়া হয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটি ৬৭ ওয়াট হাইপারচার্জ সমর্থন করে। অন্যদিকে, রেডমি নোট ১৭ ৪জি মডেলে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি। এই দুটি ফোনেই ব্যবহারকারীদের জন্য থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস। এছাড়া ফোন দুটি ৩ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স বা ওপর থেকে পড়ে যাওয়া প্রতিরোধী।

মূল্যের দিক থেকে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-এর দাম শুরু হয়েছে ৬৪,৯৯৯ টাকা থেকে। এছাড়া রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলটি কেনা যাবে ৫৪,৯৯৯ টাকায় এবং রেডমি নোট ১৭ ৪জি মডেলটির দাম শুরু হয়েছে ৩২,৯৯৯ টাকা থেকে। নতুন এই ফোনগুলো কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার। কার্ডলেস ইএমআই সুবিধার মাধ্যমে ফোন কিনলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ৩৬টি ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। যারা নগদ টাকায় ফোন কিনবেন, তাদের জন্য রয়েছে বিভিন্ন নিশ্চিত উপহার এবং বিশেষ 'নোট ক্লাব প্রিভিলেজ কার্ড'।

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন

২ বছরের ওয়ারেন্টিতে দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

প্রকাশিত হয়েছে: ১২:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬