লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় শিশু ওয়াফা নিহত

গাজায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু ও তার বাবা। নিহত ওই শিশুর নাম ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। নীল রঙের স্কুল ইউনিফর্ম পরে বছরের প্রথম দিন ক্লাসে অংশ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায়, বাড়ি ফেরার পথে তারা এই হামলার শিকার হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) আল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গাজার হামিদ মোড়ের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। ড্রোন হামলায় ওয়াফা ও তার বাবা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ওয়াফাকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে স্কুলে যাওয়ার খুশিতে নীল ইউনিফর্ম পরা ওয়াফা হাসিমুখে ক্যামেরার দিকে থাম্বস-আপ দেখিয়েছিল। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলি হামলায় তার জীবন প্রদীপ নিভে যায়। হামলার পর আগুনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপের মাঝে ওয়াফার বই-খাতা ও অন্যান্য স্কুলসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

গাজায় স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় শিশু ওয়াফা নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬