লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বরুড়া বাজারের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব কায়সার আলম সেলিম।
​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের যেকোনো কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
​অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

বরুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬