লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাথে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার

ভারতের সঙ্গে অতীতে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বর্তমানে পর্যালোচনা করছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এই পর্যালোচনার ফলাফল খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পরদিন জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সরকারদলীয় অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচলের মতো স্পর্শকাতর চুক্তিসহ বিদ্যমান সব চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার আওতায় রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে এবং খুব দ্রুতই এর ফলাফল জানানো হবে।

সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ জানান, অধিবেশনটি মোট নয় কার্যদিবস চলেছে। এই সময়ের মধ্যে ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। বিভিন্ন বিধিতে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে নির্দিষ্ট সময় অন্তর সংসদের অধিবেশন ডাকা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, আগামী অধিবেশনও একই নিয়মে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান শি জিনপিংয়ের

ভারতের সাথে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার

প্রকাশিত হয়েছে: ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬