লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমএইচে আহত সেনাকর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২৬) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব নির্দেশনা প্রদান করেন। হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সেখানে আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস ও সান্ত্বনা প্রদান করেন।

গত বুধবার হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ওই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিতে ব্রিকস সদস্যদের আহ্বান শি জিনপিংয়ের

সিএমএইচে আহত সেনাকর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬