লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিজের নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়ের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’

নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সরাসরি ভোটকেন্দ্রে আসায় সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন হবে না। তবে তার ধারণা, ভোট উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফয়সল আমীন জানান, তিনি কোনো শঙ্কা দেখছেন না। আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়টি প্রশাসনের দেখার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রশাসনের কাছে এলাকার সকল ভোটারই তার ভোটার এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। প্রশাসন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তিনি আশা করেন।

ভোটার উপস্থিতি নিয়েও আশাবাদী এই বিএনপি প্রার্থী। তিনি জানান, আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতি হতে পারে। উপনির্বাচন হওয়া সত্ত্বেও ভোটারদের অংশগ্রহণ ভালো হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির ২১ প্লাটুন, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি তদারকিতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক কাজ করছেন।

জনপ্রিয় সংবাদ

তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ভাসমান মরদেহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬